শিরোনাম
খালেদা জিয়াকে দেখতে যাবেন ড.কামাল
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৭:১৮
খালেদা জিয়াকে দেখতে যাবেন ড.কামাল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খালেদা জিয়াকে দেখতে যাবে।


রবিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


বিএনপির মিডিয়া উইংয়ের প্রধান শায়রুল কবির খান জানিয়েছেন, এ বিষয়ে রবিবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হবে।


সভা শেষে ড. কামাল হোসেন বলেন, ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশ হওয়ার কথা রয়েছে। কিন্তু সমাবেশের অনুমতি এখনো পাওয়া যায়নি। ২১ তারিখে অনুমতি দিলে পরদিন সমাবেশ করা তো কঠিন কাজ। আমরা তো ঐকমত্যের কথা বলছি, সংঘাতের কথা বলছি না। সুতরাং কেন অনুমতি পাওয়া যাবে না। সমাবেশের অনুমতি না দেয়ার মানে তো গণতন্ত্র ধ্বংস করা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com