ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯, ৫৭ মামলা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯,  ৫৭ মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।


মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারদের মধ্যে রয়েছে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৬ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫১ জন, তেজগাঁও বিভাগ ৭৫ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৬৯ জন, উত্তরা বিভাগ ৫৬ জন। এছাড়া গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।


অভিযানকালে ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ২ লিটার পেট্রল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা, ১৯ বোতল ফেন্সিডিল, ৮টি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।


সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com