আধঘণ্টার চেষ্টায় তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:২০
আধঘণ্টার চেষ্টায় তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


রবিবার (১২ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।


এর আগে, সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ৮টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com