কেন্দ্রীয় কারাগারে বন্দি হাজতির ঢামেকে মৃত্যু
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৯:৪২
কেন্দ্রীয় কারাগারে বন্দি হাজতির ঢামেকে মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা মেডিকেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (৫৯) নামে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) বিকেলে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মৃত রফিকুলের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। তবে কোন মামলায় তিনি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।


ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, শনিবার কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা হাজতি রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। একপর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, বর্তমানে ওই হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com