
রাজধানীর মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতার দিদার জাওরা রাব্বি ও ভান্ডারি ইমনের পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।পুলিশ জানায়, দিদার ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকার ইউসুফ আলীর ছেলে।
তিনি মোহাম্মদপুরের কাটাসুরের নামার বাজার এলাকায় বসবাস করতেন।গ্রেফতার দিদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]