
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ ইউসুফপুর ও মাজারদিয়া বিওপির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় কিং মদ এবং ৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি জানায়,বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দিকনির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]