
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা 'লাব্বায়েক পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সাভার থানাধীন জোরপুল (ঝোড়পুল) এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বায়েক পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব ১৩-০৪৭৪) পার্কিং করা অবস্থায় ছিল। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির ভেতরের অংশ ও আসনগুলো পুড়ে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]