কুয়াকাটায় জিপে আগুন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১১:১২
কুয়াকাটায় জিপে আগুন
কুয়াকাটা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা পর্যটকবাহী একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ী) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, একসময় পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো জিপটি। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, এবং নিয়ন্ত্রণে আনেন।


গাড়ির মালিক মো. ইমরান জানান, দীর্ঘদিন ধরে গাড়িটি ওই স্থানে পার্কিং করে রেখেছেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। হঠাৎ খবর পান, কে বা কারা তাঁর গাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন।


তিনি বলেন, এটি যদি পাগল কিংবা দুর্ঘটনাবশত আগুন লাগার ঘটনা হতো, তাহলে অনেক আগেই এমন কিছু ঘটতে পারত। আমার ধারণা, কোনো দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।


প্রত্যক্ষদর্শী মো. শাহীন গাজী বলেন, আমরা কয়েকজন সৈকত এলাকায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি গাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি।


ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে, এ বিষয়ে বক্তব্য জানতে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শামীম হাওলাদারকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


এ ঘটনায় গাড়ির মালিকের পক্ষ থেকে দুষ্কৃতকারীদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করা হলেও, আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com