পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৯
পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা জামায়াতের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী, পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ দেলওয়ার হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


সমাবেশে বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানান।


বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com