যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৫
যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যশোরের রুপঝদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বি এম জহুরুল পারভেজকে সাইবার ইনভেস্টিগেশন সেলের অভিযানে আটক করা হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করে পুলিশ।


আটক বি এম জহুরুল পারভেজ যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার জিরাট গ্রামের মৃত গোলাম নবি বিশ্বাসের ছেলে।


পুলিশ জানায়, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এছাড়া যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সাথে যোগাযোগ রয়েছে এমন অভিযোগ রয়েছে পুলিশের কাছে। এসব অভিযোগের প্রেক্ষিতে রাতে আটকের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় জহুরুলকে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ।


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com