ঘোড়াঘাটে নাশতার মামলায় উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেফতার
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩
ঘোড়াঘাটে নাশতার মামলায় উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেফতার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় শহীদুল ইসলাম আকাশ (৫৬) নামের উপজেলা কৃষক লীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে থানা পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।


গ্রেফতারকৃত শহীদুল ইসলাম আকাশ উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি।


ঘোড়াঘাট থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পুলিশ অভিযান চালালে দুজনকে আটক করা হয়। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি, মোটা লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।


উল্লেখঃ গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করে পুলিশ। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।


এবিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মাহমুদ হাসান বলেন, গত ১৫ নভেম্বর নাশতা সৃষ্টির ঘটনায় করা মামলাটি তদন্ত চলমান রয়েছে। সেখানে আসামি শহীদুল ইসলাম আকাশের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।


তিনি আরও বলেন, গ্রেফতারকৃত উপজেলা কৃষক লীগের শহীদুল ইসলামক আইনি প্রক্রিয়া শেষে সোমবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com