
হাইকোর্টের স্থগিতাদেশের পর গুলিশাখালী ফাজিল স্নাতক মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এম. এ. বারী হাওলাদারের এক বছরের চুক্তিভিত্তিক পুনঃনিয়োগ বাতিল করেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশে গত ২ সেপ্টেম্বর জারি করা পুনঃনিয়োগ আদেশ বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এর আগে পুনঃনিয়োগের প্রতিবাদে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ, মানবন্ধন ও এম.এ বারীর কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন।
আইনগত প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ তুলে পুনঃনিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে মাদরাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. শহিদুল ইসলাম হাইকোর্টে রিট পিটিশন নং-১২৭৬২/২০২৬ দায়ের করেন। রিটের শুনানি শেষে গত ৭ সেপ্টেম্বর বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস. এম. সাইফুল ইসলামের বেঞ্চ পুনঃনিয়োগ আদেশের কার্যকারিতা স্থগিত করেন এবং রুল জারি করেন।
এ বিষয়ে মাওলানা এম. এ. বারী হাওলাদার দাবি করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ীই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কয়েকজন শিক্ষক তাকে ভুল বুঝিয়ে বিরোধিতা করছেন। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের পর এখন মাদ্রাসার অধ্যক্ষ পদে পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের। বহিরাগতদের হস্তক্ষেপে এখানে যেকোন সময় পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশংকা করছেন শিক্ষক ও অভিভাবকেরা।
এম.এ বারী বয়সজনিত কারনে গত ২৯ জুন অবসর গ্রহন করেন। এর পরেও তিনি অধ্যক্ষ পদে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেন। অভিযোগ রয়েছে, নিজেকে টিকিয়ে রাখতে গভর্নিং বডিও করেছেন নিজ খেয়াল খুশি মোতাবেক। তারগঠিত ওই পকেট কমিটি তাকে(এম.এ বারী) বিনা বেতনে এক বছরের জন্য নিয়োগনর শুপারিশ করে । ওই সুপারিশের প্রেক্ষিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তাকে নিয়োগের পত্র জারি করেছিলো।
এম. এ বারীকে আরবি বিশ্ববিদ্যালয় গত ২ সেপ্টেম্বর বিনাবেতনে পুনঃরায় অধ্যক্ষ হিসেবে নিয়োগ করার মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারা মাদরাসার অভ্যান্তরে প্রবেশের সকল গেটে তালা লাগিয়ে ভিতরে শ্রেণি কার্যক্রম পরিচালনা করেন এবং সর্বশেষ এম.এ বারীর কুশ পুত্তলিকা দাহ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকবুকেও ব্যাপক সমালোচনার মুখে পড়েন এম. এ বারী।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]