
কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নূরে আলম জিকু (৩৫) নামেএক যুবক নিহত হয়েছে এবং আহত হয়েছে ১জন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর বাজার ও চৌড়হাস হাইওয়ে থানার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিকু দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর এলাকার জসিম উদ্দিন ওরফে জামিন দোকানদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে মোটরসাইকেলে যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ছেলে নুরেআলম জিকু ও তার ভাইরা ভাই আকিদুল ইসলাম।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর বাজার ও চৌড়হাস হাইওয়ে থানার মধ্যবর্তী এলাকায় অজ্ঞাতনামা একটি যানবাহন জিকুর মোটরসাইকেলকে ধাক্কাদিয়ে ফেলে দেয়। এরপর অপর একটি দ্রæতগামী যানবাহন তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই জিকুর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী আকিদুল ইসলাম। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকিদুলের বাড়ি মাগুড়ায়।
এবিষয়ে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন বলেন, বুধবার বিকেলে জামিন দোকান মারা যাওয়ার খবর শুনে ছেলে জিকু মাগুড়া থেকে তার ভাইরা ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনা ছেলেও মারা গেছে। বাবা ও ছেলের দাফন বৃহস্পতিবার সকালে হওয়ার কথা রয়েছে।
দুর্ঘটনার বিষয়ে চৌড়হাস হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গেপাঠানো হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]