ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩
ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য মুলাম হোসেন (৫২) নিহত হয়েছেন।


বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত মুলাম হোসেন কালিশংকরপুর গ্রামের বাসিন্দা ও জোড়াদহ পরিষদের ইউপি সদস্য।


স্থানীয়দের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।


তারা জানান, রাতে কালিশংকরপুর বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন মুলাম হোসেন। এসময় প্রতিপক্ষের লোকজন পথ গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।


পরে স্থানীয়রা মুলাম হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত মুলামের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com