মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৬
মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাগেরহাটরে মোরেলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত।


মঙ্গলবার (৮ সেস্টেম্বর) দিবসটি উপলক্ষে বেলা ১০টার দিকে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি র‌্যালি শহর এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। স্বাগত বক্তব্য দেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান।


অনুষ্ঠিত সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শেফাইনূর আরেফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক লিপিকা রানী, মো. হারুন অর রশিদ ও প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম প্রমুখ বক্তব্য দেন।


উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ কর্মসূচির আওেয়াজন করে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com