দৌলতপুরে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করল বিজিবি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০১:১২
দৌলতপুরে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করল বিজিবি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারাবিতরণ করেছে বিজিবি।


সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলার মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ কর্মসূচীর আয়োজন করে।


এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. নুরুল হুদা। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া মানে একটি সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যতের বীজ বপন করা। পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


উল্লেখ্য, গত ১৬ জুলাই কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬-এর উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-
শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় চত্বরে একটি বৃক্ষের চারা রোপন করা হয়।


গাছের চারা বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, স্থানীয় সুধীজন, শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমপরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রেজানানো হয়।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com