কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ২০:৪২
কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।


সোমবার (২০ জুলাই) সকালে বিদ্যালয় চত্বরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহত ইয়ানুর হোসেন কালীগঞ্জ উপজেলার হেলা গ্রামের জামের আলীর ছেলে।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার সকালেও শ্রমিকরা বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় ইয়ানুর হোসেন তার বাবার সঙ্গে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে চলে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মেইন লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।


সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, “পরিত্যক্ত ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com