কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৭:১১
কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার ভেড়ামারা বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর এক আর্জেন্টিনা সমর্থকআত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুমন সরদার (৩০) নামের ওই যুবক উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার আবজাল সরদারের ছেলে।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন সরদার পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানচালক। আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক সুমন সর্দার রাতে বন্ধুদের সাথে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন।


সেখানে একসাথে খাওয়া দাওয়াও করেন। খেলা দেখতে গিয়ে তার বাড়ি ফিরতে দেরি হয়। বাড়ি ফেরার পর স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার ঝগড়া হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সাথেরশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে আজ সোমবার (২০ জুলাই) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, সুমন আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তিনি কি কারণে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়াযায়নি।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com