মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে সমাজ, প্রশাসনের ওপর দায় চাপালে হবে না: নিপুন রায় চৌধুরী
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২১:১৪
মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে সমাজ, প্রশাসনের ওপর দায় চাপালে হবে না: নিপুন রায় চৌধুরী
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিবার, সমাজ তথা দেশ কে রক্ষা করতে যে কোনো মূল্যে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান নড়াইল-মাগুরা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। মাদক নির্মূলে প্রশাসনের ওপর দায় চাপালে চলবে না, সমাজ থেকে মাদক দূর করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।


রবিবার (১৯ জুলাই) দুপুরে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। নড়াইল জেলাতে এটিই তার প্রথম সরকারি সফর।


সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি চলমান খাল খনন কর্মসূচিসহ সব জনকল্যাণমুখী প্রকল্প সফল করতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল ও তৎপর হওয়ার নির্দেশনা দেন।


বিবার্তা/শরিফুল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com