
নড়াইলের কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ উজির আলী (৫০) কে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে। আহত প্রধান শিক্ষক নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৯জুলাই) দুপুর ২টার দিকে শহরের নড়াইল কালেক্টরেট স্কুলে ঘটনাটি ঘটেছে। আহত উজির আলী লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে অভিভাবকরাকালেক্টরেট স্কুলে যান শিক্ষার্থীর বেতন পরিশোধের জন্য।
বিদ্যালটির অফিস সহকারী রাকিব হোসেন অন্তর বেতন না নিয়েই কয়েকজন অভিভাবকের সাথে দুর্ব্যবহার করেন। এ ঘটনা শুনতে পেয়ে প্রধান শিক্ষক অফিস সহকারীর কাছে কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে প্রধান শিক্ষক তার রুম থেকে বেরিয়ে যেতে গেলে অফিস সহকারী অন্তর তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় শিক্ষকরা তাকে নড়াইল আধুনিক সদর হাসাপাতালে নিয়ে যান।
নড়াইল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমারবাগচী জানান, প্রধান শিক্ষক উজির আলীর হাত-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তবে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
অভিযুক্ত কালেক্টরেট স্কুলের অফিস সহকারী রাকিব হোসেন অন্তরপলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডুবলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় অভিযুক্ত রাকিব হোসেনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]