
নড়াইলের লোহাগড়ার উপজেলার কুমারডাঙ্গা গ্রামের পাওনা ১৮ হাজার টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রি আলিনুর ফকির (৩০) নামে এক যুবক কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৯জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
পুলিশ ও নিহতের ভাই আমিনুর জানান, গত রমজান মাসে একইগ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখ কে ১৮ হাজার টাকা ধার দেন আমিনুর ফকির। পাওনা টাকা দুই মাসের মধ্যে দেয়ার কথা থাকলেও রাজিব নানা তালবাহানায় সময়ক্ষেপণ করেন। টাকা দেয়ার কথা বলে শনিবার রাতে সে লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকে নেন আমিনুর ফকিরকে।
আমিনুর ফকির ও তার ভাই আলিনুর ফকির কে সাথে নিয়েসেখানে হাজির হন। পাওনা টাকা চাওয়ায় সেখানে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আলিনুর ও তার ভাই আমিনুরের ওপর হামলা করে। আলিনুর ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই ভাই কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা.মোহাম্মদ স্মিথ মিয়া আলিনুর ফকির কে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়রবিবার (১৯জুলাই) সকালে বলেন, রাতেই খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]