কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ২৫
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০০:২৫
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে,  আহত ২৫
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টেপড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।


শনিবার (১৮ জুলাই) বিকে‌ল ৪টার দিকে কু‌ষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের পাটিকাবাড়ী ইউনিয়নের তাহের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।


আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চি‌কিৎসার পাশাপা‌শি কু‌ষ্টিয়া ও চুয়াডাঙ্গা হাসপাতা‌লে পাঠানো হয়েছে।


পু‌লিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা আল্লাহর দান পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার তাহের মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্নহাসপাতালে পাঠান।


কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতালের আবা‌সিক মেডিকেল অফিসার(আরএমও) ইকবাল হাসান বলেন, আহত কতজন কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছে, তা নি‌র্দিষ্ট ক‌রে এই মুহূর্তে বলতে পার‌ছি না। তবে খোঁজ খবর নি‌য়ে সবার চি‌কিৎসাসেবা নি‌শ্চিত করা হবে।’


পা‌টিকাবাড়ী পু‌লিশ ক্যাম্পের কর্মকর্তা ম‌নিরুজ্জামান ম‌নির বলেন, কু‌ষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের পান্তাপাড়া ও তা‌হের মোড়ের মাঝামাঝি স্থানে নিয়ন্ত্রণ হা‌রিয়ে বাস‌টি উল্টে পুকুরে পড়ে যায়। বাস‌টি‌তে ২৫-৩০ জন যাত্রী ছি‌লেন। তাঁদের সবাই কমবে‌শি আহত হয়েছেন। এদের ম‌ধ্যে ৩ জন গুরুত্বর আহত রয়েছেন। তবে
কোনো প্রাণহা‌নীর ঘটনা ঘটে‌নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com