
কুষ্টিয়ার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রাএবার ১২১ বছরে পা রাখল। ১৯০৫ সালে নলডাঙ্গার রাজা প্রমথভূষণ দেবরায় শহরের এনএস রোডের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে এই রথযাত্রার প্রচলন করেন। এছাড়া ২০১৩ সাল থেকে স্থানীয় ইসকন মন্দির এর পক্ষ থেকে এদিন আরো একটি রথ টানা হয়। তাদের এই উৎসবে সনাতন ধর্মের শত শত মানুষ অংশ নেন।
এদিকে রথযাত্রা উপলক্ষে বরাবরের মতোই এনএস রোডের দুপাশে বসেছে গ্রামীণ মেলা। এখানে মন্ডা মিঠাই থেকে শুরু করে ঘর গেরস্থালির সামগ্রী শিশুদের খেলনা সহ নানা বাহারীর পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মানুষের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে উঠে এই মেলা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে ভক্তরা রশি টেনে রথ বড়বাজার মন্দিরে নিয়ে যান। ৭ দিন পর উল্টো রথের দিন সেখান থেকে রথ টেনে আবার শ্রী শ্রী গোপিনাথ জিউর মন্দিরে এনে রাখা হবে। এ সময় শত শত পুণ্যার্থী রথের রশি স্পর্শ করেন। তারা জানান, জগন্নাথ দেবেরকাছে নিজের পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় তারা প্রার্থনা করছেন। উৎসবে অংশ নেয়া সনাতন ধর্মীরা বলেন, কুষ্টিয়া শহর এক সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পেরে আনন্দিত তারা।
গোপীনাথ জিউর মন্দিরের রথ টেনে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরইসকন মন্দিরের রথযাত্রা শুরু হয়। এদিকে, এ রথযাত্রা উপলক্ষে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]