
কুষ্টিয়ার দৌলতপুরে গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার আল্লারদর্গা পারটেক্স মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল উপজেলার আল্লারদর্গা বাজার সংলগ্ন পারটেক্স মোড় এলাকায় অভিযান চালায়। এসময় মহিষকুন্ডি বিশ্ববাঁধ এলাকার মোহাম্মদ আলী (৩৫), মহিষকুন্ডি এলাকার নিহাজুল (৪২) এবং তারাগুনিয়া কৈপাল এলাকার রাজু (৪৫) কে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয় এবং জব্দ করা হয় তাদের মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল। এরা দীর্ঘদিন ধরে নানা কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে র্যাব সূত্র জানিয়েছে। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব।
বিবার্তা/শরীফুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]