১১ মামলার আসামি শার্শার নজু ফের ইয়াবাসহ আটক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৫:১১
১১ মামলার আসামি শার্শার নজু ফের ইয়াবাসহ আটক
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রায় ১ ডজন মাদক মামলার আসামি শার্শার বাগআঁচড়ার নজরুল ইসলাম নজু আবারো ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


আটককৃত নজু শার্শার বাগআঁচড়া গ্রামের রবিউল শেখের ছেলে।


শার্শা থানা পুলিশের একটি টিম বুধবার রাত ১১টায় উপজেলার বাগআঁচড়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কায়বাড়ামী পাকা রাস্তার উপর থেকে আসামি নজরুল ইসলাম নজু (৪৫)কে আটক করেন । এ সময় তার সঙ্গে থাকা অপর একজন সুকৌশলে পালিয়ে যায়। সাক্ষীদের উপস্থিতে গ্রেফতারকৃত আসামির হেফাজতে থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।


শার্শা থানা ও কলারোয়া থানা সুত্রে জানা যায়, মাদক সম্রাট নজরুল ইসলাম নজুর নামে রয়েছে ১১টি মাদক মামলা। সে দেঢ় যুগ ধরে মাদকের কারবার করে আসছে। একাধিকবার পুলিশ নজুকে আটক করে জেল-হাজতে পাঠালেও জামিনে বের হয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।


উক্ত ঘটনায় মাদক মামলা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়া চলছে।


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com