গুনে গুনে ঘুষ নেন কনস্টেবল আব্বাস, ভিডিও ভাইরাল
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯:১৭
গুনে গুনে ঘুষ নেন কনস্টেবল আব্বাস, ভিডিও ভাইরাল
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল (সিপাই) আব্বাস আলীর বিরুদ্ধে গুনে গুনে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত দুটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমেভাইরাল হয়েছে।


ভাইরাল হওয়া ৪৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায় একটি ঘরের ভেতর দাঁড়িয়ে আব্বাস আলী টাকা গুনছেন। আরসামনেই একজন নারী টাকা গুনে গুনে একটা চৌকির উপর রাখছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, ওই বাড়ির মালিক ভেড়ামারা শহরেরফারাকপুর রেলগেট এলাকার হোমিও ডাক্তার আনিসুর রহমান। ভাইরাল হওয়া ১৪ সেকেন্ডের অপর ভিডিও ক্লিপে দেখা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল আব্বাস আলী একটি বাড়ির বেডরুমে সোফায় বসে টাকা গুনছেন। সামনে চৌকিতে বসে রয়েছেন একজন নারী ও একজন পুরুষ।


জানা গেছে, এ বাড়িটির অবস্থান কুষ্টিয়া শহরের বারখাদাত্রিমোহনী এলাকায়। বাড়ির মালিক রওশন আলী। রওশন আলীর ছেলে ইমনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। একটি মাদক মামলায় তিনি জেল হাজতে রয়েছেন।


এ ব্যাপারে বক্তব্য জানতে কনস্টেবল আব্বাস আলীর ব্যক্তিগত ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।


এছাড়া ভেড়ামারা শহরের ডাক্তার আনিসুর রহমান ও কুষ্টিয়া শহরের ত্রিমোহন এলাকার রওশন আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তিনি দেখেছেন। কি উদ্দেশ্যে এবং কেন কার কাছ থেকে এসব টাকা গ্রহণ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু যাচাই- বাছাইয়ের পর সে দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলকব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com