
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর, দুটি মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ দুইজনকে আটক করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন-৫০ বিজিবি।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে এসব মালামাল জব্দ ও আটক করা হয়।
বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৩৯৬/৫-আর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. দুলাল হোসেন (৩৬) ও মো. কলিম উদ্দিন (৪০)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।
অভিযানে আরও দুটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথর ও অন্যান্য মালামালের বাজার মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)'র অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে 'জিরো টলারেন্স' নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সীমান্তের নিরাপত্তা, সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে যে-কোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
বিবার্তা/বিধান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]