
বাগেরহাটের মোরেলগঞ্জে সাপের খেলা দেখানোর সময় মো. রাসেল নামের এক কবিরাজের কাছ থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনরক্ষীরা।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার নব্বইরশি বাসস্টান্ড থেকে ১০ কেজি ওজনের সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২টার দিকে রাসেল কবিরাজ নামের ওই ব্যাক্তি বাসস্টান্ড এলাকায় লোকজন জড়ো করে সাপের খেলা দেখিয়ে টাকা আদায় করছিল। এ সময় তারা বন বিভাগে খবর দিলে গুলিশাখালী ফরেস্ট ক্যাম্প থেকে বনরক্ষীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
রাসেল কবিরাজ জানান, শনিবার খাউলিয়া ইউনিয়নের একটি ছাগলের খোয়ার থেকে উদ্ধার করেন তিনি। পরে পেটের দায়ে সাপের খেলা দেখিয়ে আয় করার সিদ্ধান্ত নেই। আমি না বুঝে এটা করেছি।
গুলিশাখালী ফরেস্ট ক্যাম্পের ওসি আব্দুল হাকিম জানিয়েছেন, অজগর সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে বিকাল ৩টায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]