তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০০:৪৯
তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।


রবিবার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম জাকির মোল্লা বাবু (৩৫)। তিনি মহন্দী গ্রামের বাসিন্দা এবং মৃত হোসেন মোল্লার ছেলে। স্থানীয় মনিরুল ইসলাম মনিসহ একাধিক ব্যক্তি জানান, দুপুরে শিশুটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল।
এ সময় মহন্দী পূর্বপাড়ার জাকির মোল্লা বাবু শিশুটির হাত ধরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় জাকির মোল্লা বাবু পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।


এ বিষয়ে অভিযুক্ত জাকির মোল্লা বাবুর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত শিশুটির হাত ধরে টানছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।


বিবার্তা/সেলিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com