কুষ্টিয়ায় ট্রাকচাপায় নারী নিহত
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২৩:৩৮
কুষ্টিয়ায় ট্রাকচাপায় নারী নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আফরোজা বেগম নামে এক নারীনিহত হয়েছেন।


শুক্রবার (১০ জুলাই) বেলা ৩টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আফরোজা বেগম ঝিনাইদহের শৈলক‚পা উপজেলার আমতলা বড়ইচারা গ্রামের বাসিন্দা।


পুলিশ জানায়, কুষ্টিয়া সদর উপজেলার তৈলটুপি গ্রামে খালুর কুলখানিতে অংশ নিয়ে আফরোজা বেগম বাড়ি ফিরছিলেন। পথে মধুপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই একটিট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কুষ্টিয়ার চৌড়াস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার ঘটনায় নিহত নারীর মরদেহআইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com