বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান শুরু
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৯:৩০
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান শুরু
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ 'গোমতি'। যা এখনো চলমান রয়েছে।


গত রবিবার পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন এলাকা থেকে ১০০ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারে ১১ জন মাঝিমাল্লা ছিলেন। ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।


সেই ৬ জেলের সন্ধানে নৌবাহিনীর জাহাজ "গোমতি" গভীর সমুদ্রে রয়েছে। নিখোঁজ জেলেরা পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com