
সুন্দরবনের ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১২ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে অস্ত্র ও গুলি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন এ দস্যু বাহিনীর সদস্যরা।
এ সময় ২টি একনালা বন্দুক, ১টি দেশীয় পাইপগান ৪০ রাউন্ড তাজা গুলি ও ১টি ওয়াকা টকি জমা দিয়েছেন তারা। এছাড়া ডাকাতদের কাছে জিম্মি থাকা ১ জেলকে উদ্ধার করা হয়।
আত্মসমর্পণকৃত ডাকাতরা হলো আলামিন (৪০) মোংলা,তৈবুর রহমান (২৪) সাতক্ষীরা জেলার তালা ও মনিরুজ্জামান মামুন (২০) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
এ সময় কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ, বনবিভাগ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, ২০১৮ সালেও র্যাবের কাছে আত্মসমর্পণ করেছিলেন বড় জাহাঙ্গীর বাহিনী।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]