
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে মামুন হোসেন নামের (২২) এক যুবক আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে ।
জানাযায়, গতকাল রাতে আর্জেন্টিনা-মিশর খেলার শেষ হওয়ার পর কিছু আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকরা হাতিহাতিতে জড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রুপ নেয় । সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হলে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় ও গুরুতর আহত মামুন হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালিগঞ্জ থানা ওসি জেল্লাল হোসেন জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]