নন্দীগ্রামে ভ্রাম্যমান আদালতে মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ২২:৩৭
নন্দীগ্রামে ভ্রাম্যমান আদালতে মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নাসির-মুনির দই ঘর নামের এক দই-মিষ্টির দোকানে জরিমানা করা হয়েছে। দৃশ্যমান স্থানে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রর্দশন না করার অভিযোগে এই জরিমানা করা হয়।


মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে নাসির-মুনির দই ঘরে দৃশ্যমান স্থানে হালনাগাদকৃত মুল্য তালিকা প্রর্দশন না করা, পণ্যোর উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় দোকান মালিক নাসির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা করা হয়।


উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য পরিদর্শক আবু মুসা। সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকারের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com