তালায় ঋণগ্রস্ত বৃদ্ধের আত্মহত্যা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৩:৪১
তালায় ঋণগ্রস্ত বৃদ্ধের আত্মহত্যা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালায় কালিপদ দাশ (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। সে উপজেলার সদর ইউনিয়নের খাঁনপুর গ্রামের মৃত কিনারাম দাশের ছেলে।


শনিবার (৫ জুলাই) সকালে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।


জানা যায়, শনিবার সকালে বাড়ি হতে ৫০০ গজ দূরে একটি আম বাগানে লুঙ্গি প্যাচিয়ে সে আত্মহত্যা করে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।


তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনউদ্দীন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা অসুস্থ এবং ঋণগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানা যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com