পাবনায় দুই শিশু ধর্ষণ ঘটনায় গ্রেফতার ১
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৪:১৪
পাবনায় দুই শিশু ধর্ষণ ঘটনায় গ্রেফতার ১
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।


শুক্রবার (৪ জুলাই) দুপুরে র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য দেন পাবনা র‍্যাবের স্কোয়াড্রন লিডার, কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।


তিনি বলেন, গত মঙ্গলবার বিকালে শিশু দুটি রাস্তায় খেলছিল। এ সময় অভিযুক্ত রনি খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে বলতে নিষেধ করে শিশুদেরকে নিচ বাড়িতে পাঠিয়ে দেন। ভিকটিম দ্বয় অসুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার পর পরিবারের সদস্যরা তার কারণ জানতে চাইলে তাদেরকে ধর্ষণের বিষয়টি জানায়।
ভুক্তভোগী শিশুর পরিবার সাঁথিয়ায় থানায় একটি মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার দারিয়াপুর এলাকায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত রনি (৪০), কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।


আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাঁথিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com