নন্দীগ্রামে প্রাথমিক শিক্ষা পদক উদ্‌যাপন উপলক্ষ্যে আলোচনা সভা
প্রকাশ : ১০ মে ২০২৫, ১৫:৫১
নন্দীগ্রামে প্রাথমিক শিক্ষা পদক উদ্‌যাপন উপলক্ষ্যে আলোচনা সভা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উদ্‌যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১০ মে) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা.লায়লা আজ্ঞুমান বানু।


এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা ইউআরসি ইন্সট্রক্টর সামছুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইদ্রীস আলী, নার্গিস পারভিন, আশরাফ আলী ও মহেশ চন্দ্র।


এছাড়াও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আলী আজম, সিদ্দিকুর রহমান, রহমত আলী, আবুবক্কর সিদ্দিক, নাঈমা সরকার প্রমুখ।
এ উপলক্ষ্যে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com