আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৯
আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এসময় প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাশেদ কবির আখন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামালের সভাপতিত্বে এতে শিক্ষক প্রতিনিধি মনিরুল আলম, সহকারী প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, মাওলানা মাসুদ রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে হামদ, নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com