
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে এবার ফুটবলের পাশাপাশি থাকছে বর্ণাঢ্য বিনোদন আয়োজন। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচের আগে সমাপনী অনুষ্ঠান, বিরতিতে ইতিহাসের প্রথম হাফটাইম শো এবং ম্যাচ শেষে পুরস্কার বিতরণীসহ একাধিক বিশেষ আয়োজন রাখা হয়েছে।
ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়) সমাপনী অনুষ্ঠান শুরু হবে। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। এরপর পরিবেশনায় থাকবেন রবি উইলিয়ামস, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার ও জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টম ক্রুজ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]