
২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর সুর পাল্টেছেন ঘানার ভাইরাল তান্ত্রিক নানা কোয়াকু বনসাম। শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হওয়ার আগে তিনি লিওনেল মেসির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
এর আগে বনসাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে কেপ ভার্দে। কিন্তু, সেই ভবিষ্যদ্বাণী টেকেনি।
মায়ামিতে কেপ ভার্দেকে ৩-২ গোলে পরাজিত করে আর্জেন্টিনা।
ভুল ভবিষ্যদ্বাণীর পক্ষে সাফাই গাওয়ার পরিবর্তে ইনস্টাগ্রামে আর্জেন্টিনা অধিনায়কের একটি ছবির সঙ্গে তার উদ্দেশে একটি বার্তা পোস্ট করেন বনসাম।
বার্তায় তিনি লেখেন, ‘আমি, নানা কোয়াকু বনসাম, তোমাকে আরও বেশি ভালোবাসি। আমার ভাই মেসি।
কফি বা কফির শক্তি তোমার সঙ্গে থাকুক। শক্তি এখনও তোমার সঙ্গে আছে।’
ঘানার এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবারের আসরে অন্যতম চরিত্রে পরিণত হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন যে, হ্যারি কেইনকে গোল করা থেকে বিরত রাখতে তিনি তার উপর জাদু করেছেন।
ইংল্যান্ড ও ঘানার ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। বনসাম পরে বলেছিলেন, তিনি কেইনকে ‘মুক্তি’ দিয়েছেন এবং ইংল্যান্ডের অধিনায়ককে বন্ধু বলে অভিহিত করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]