সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল গ্রেফতার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৭:৩৫
সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


সোমবার (২৭ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।


সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায়। অভিযানে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলাম গ্রেফতার হন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com