একটি দল ধর্মের নামে রাজনীতি করে, তাদের আদর্শ কী: রিজভী
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২০:৪৭
একটি দল ধর্মের নামে রাজনীতি করে, তাদের আদর্শ কী: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

একটি দল ধর্মের নামে রাজনীতি করে। কিন্তু তাদের আদর্শ কী? গোটা দেশ স্বাধীনতার পক্ষে গেলেও, তারা ছিল বিপক্ষে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী


শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।


রুহুল কবির রিজভী বলেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে। কিন্তু তাদের আদর্শ কী? গোটা দেশ স্বাধীনতার পক্ষে গেলেও, তারা ছিল বিপক্ষে।


আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, যে রক্তের আলপনা শেখ হাসিনা এঁকেছেন, সেই আলপনা মাড়িয়ে এদেশে তিনি রাজনীতি করবেন, এটা কীভাবে সম্ভব। তার বাবাও এসব করেছে। জনগণের কণ্ঠ চেপে ধরেছেন। তাদের রক্তের মধ‍্যে ফ‍্যাসিবাদ। প্রতারণা-ভণ্ডামি তাদের রাজনৈতিক আদর্শ।


এসময় তিনি বলেন, অনেক উপস্থাপক-উপস্থাপিকাকে দেখছি টকশোতে নানাভাবে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। যারা পাঁচ আগস্টের পরে ছিলেন না, তারা ধীরে ধীরে জয়েন করছেন এবং শেখ হাসিনার গুণগান গাওয়ার চেষ্টা করছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com