খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:০২
খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার উদ্দেশে যাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে দলটি।


বিএনপির গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য রাখেন।


এর আগে, রোববার রাতে খালেদা জিয়ার সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন। পরে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আগামী মঙ্গলবার চিকিৎসার উদ্দেশে লন্ডনে যাত্রা করবেন।


তিনি বলেন, গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দেন এবং সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com