
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে চাইলে দেশে কোনো গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে গণসংযোগের পূর্বে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সাংবাদিক ও বিরোধীদলের ওপর দমনপীড়ন চলছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে চাইলে দেশে কোনো গণমাধ্যমের স্বাধীনতা নেই।
এসম তিনি সারা বাংলাদেশে সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]