সাবেক এমপি মোশতাক আহমেদ কারাগারে
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫২
সাবেক এমপি মোশতাক আহমেদ কারাগারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মোহাম্মদপুরে রাজু হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও নেত্রকোণা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার আদালত এ আদেশ দেন। এর আগে গতকাল ২৩ সেপ্টেম্বর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৫টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com