আত্মহত্যায় প্ররোচনা মামলা
এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়দুর কারাগারে
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৩
এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়দুর কারাগারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় নজরুলের গাড়ি চালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


বুধবার (২৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আসামি ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আসামির পক্ষ থেকে জামিনের কোনো আবেদন ছিল না।


এদিন আসামি ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।


আবেদনে বলা হয়, মরিয়মের আত্মহত্যার ঘটনায় ওবায়দুরের জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তে জানা যায়, মরিয়মের বিয়ের আগে থেকেই ওবায়দুর এমপি নজরুলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত ছিলেন।


মামলার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে বলা হয়, ভবিষ্যতে রিমান্ডও চাওয়া হবে।


এর আগে গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সংসদ সদস্যদের আবাসস্থল ন্যাম ভবন আবাসিক এলাকার ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম এবং ওবায়দুর রহমান- এই ৩ জনকে আসামি করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com