এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৭:৫৬
এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম-পরিচালক বদরুল আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।


সোমবার (৩১ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।


এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক বিলকিস আক্তার পৃথকভাবে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।


এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।


আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তার মাধ্যমে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে তদন্ত ও পাচার করা অর্থ পুনরুদ্ধার কঠিন হয়ে পড়তে পারে।


এ কারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।
অন্যদিকে, বদরুল আহমেদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।


তিনিও দেশত্যাগের চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে দুদকের আবেদনে। তিনি বিদেশে পালিয়ে গেলে পাচার করা অর্থ পুনরুদ্ধার কঠিন হয়ে পড়তে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।


পৃথক দুই আবেদনের শুনানি শেষে আদালত এম এস কে শাহীন ও বদরুল আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com