রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলা-পাাল্টা হামলা আরও তীব্র হয়েছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় দুই দেশে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এদিকে পূর্ব ইউক্রেনের আরও দুটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশেই অন্তত ১১ জন করে মোট ২২ জন নিহত হয়েছেন বলে দুই পক্ষের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানিয়েছেন, সোমবার (৩ আগস্ট) গেলেনঝিকের কাছে অবস্থিত পর্যটনগ্রাম আরখিপো-ওসিপোভকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।
এর আগে টেলিগ্রামে দেয়া এক বার্তায় রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার মস্কো-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ জানান, সেখানে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
এছাড়া রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ জানিয়েছেন, সীমান্ত এলাকার বিভিন্ন বসতিতে হামলায় চার বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোলপাম্পে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জরুরি সেবাকর্মী এবং তার আট বছর বয়সী ছেলেও রয়েছে। যুদ্ধের সময় এ অঞ্চলটি বারবার হামলার শিকার হয়েছে।

এদিকে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ এবং উসপেনিভকা নামের দুটি বসতি দখল করেছে।
অন্যদিকে রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের ওপর সর্বশেষ ইউক্রেনীয় হামলায় পূর্ব রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের খ্রিয়াস্তোভো গ্রামের একটি গুদামে ড্রোন আঘাত হেনেছে।
কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রি ম্যাকঅ্যালপাইন জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় ওয়াইল্ডবেরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, স্বাধীন কয়েকটি পর্যবেক্ষক সংস্থার অনুসন্ধানে দেখা গেছে, ওয়াইল্ডবেরিজে এমন বিভিন্ন পণ্য বিক্রি হয়, যেগুলো সামরিক ও বেসামরিক— উভয় কাজে ব্যবহার করা যায়। এর মধ্যে ব্যবহৃত সামরিক হেলমেট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, বুলেটপ্রুফ জ্যাকেট এবং ড্রোনে ব্যবহৃত ফাইবার-অপটিক কেবল রয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকটিকে তিনি ‘ভালো’ বলে মন্তব্য করেন। সেসময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান জেলেনস্কি। এর আগে গত শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ফোনালাপেও বিষয়টি আলোচনা হয়েছে।
তবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা তৈরির লাইসেন্স দেয়ার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, সেখান থেকে তিনি সরে এসেছেন বলেই মনে হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]