এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএ’র বৈঠক সন্ধ্যায়
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৬
এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএ’র বৈঠক সন্ধ্যায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সারাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবার বৃদ্ধি পেতে যাচ্ছে বাসের ভাড়াও। জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।


সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্থাটির বনানী কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।


জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, মূলত সেই সিদ্ধান্ত নিতেই আলোচনা হবে বৈঠকে। জানা গেছে, পরিবহন মালিক সমিতি কিলোমিটার প্রতি ২০ পয়সা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেবে বৈঠকে।


বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন এসব তথ্য জানিয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com