১২ নভেম্বর থেকে সরছে ইউপি নির্বাচন, জানা গেল সম্ভাব্য তারিখ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫
১২ নভেম্বর থেকে সরছে ইউপি নির্বাচন, জানা গেল সম্ভাব্য তারিখ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।


রবিবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ ভবনে এ কথা জানান তিনি।


ইসি মাছউদ বলেন, চলতি বছরের ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে ইসি। নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র, শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিবেচনায় রেখে ভোট করা সম্ভব হচ্ছে না।


তিনি বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এছাড়া, ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের যে সংলাপ হওয়ার কথা ছিল সেটিও বাতিল করেছে ইসি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com